সারাদেশ

অবৈধ পথে ভারতে গিয়ে মৃত্যু বরনকারী টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্যের লাশ ট্রাভেল পাশে মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফিরল

বেনাপোল প্রতিনিধি:
বিগত আওয়ামী সরকারের ২০২৪ এর ৫ আগষ্ট পতনের পর একাধিক মামলার আসামি সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ভারতে পালিয়ে যায়। ভারতের কোলকাতায় একটি বেসরকারী হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১০ টার দিকে মারা যায়। রোববার রাত ৯ ৩০ মিনিটের সময় বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তার মরদেহ দেশে ফেরে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন ট্রাভেল পারমিটের মাধ্যেমে কোলকাতায় মৃত্যু বাংলাদেশের সাবেক একজন এমপি বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে তাকে তার আত্নীয় স্বজন নিয়ে গেছেন।
সুত্র জানায় ২০২৪ সালের ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর তিনি অবৈধ পথে ভারতে পলায়ন করেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কোলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে তিনি মারা যায়। চিকিৎসকদরে ভাষ্যমতে তার মাল্টি অর্গান ফেইলিওরের কারনে মৃত্যু হয়।
জোয়াহেরুলের মৃত্যুর সময় হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় কোলকাতায় অবস্থান করছিলেন। এরপর তার অসুস্থার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম কোলকাতায় যান।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল -৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়। তিনি এর আগে করটিয়া সরকাররি সা’দত কলেজ এর দুই বার ছাত্র সংসদ এর ভিপি নির্বাচিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,