সারাদেশ

সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও পরিচিতি সভার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস, কালীগঞ্জ উপজেলা শাখা। রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিল-২০২৬ স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর পরিবেশিত হয় ইসলামী সংগীত। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের নৈতিকতা ও মূল্যবোধ রক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ হেদায়েত উল্লাহ চৌধুরী । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ হযরত মাওলানা ওসমান গনি  সভাপতির বক্তব্যে মাওলানা আবু হুরায়রা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক।
এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হলে সংগঠনের নেতৃবৃন্দ তার উত্তর দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক মুফতী আবদুল্লাহ ও হাফেজ শারুক হোসেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস এর
ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,