সারাদেশ

‎লালমনিরহাট ১৫বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎বুধবার (০৪ মার্চ) ভোর ৩টার দিকে অনন্তপুর বিওপির আওতাধীন নাগরাজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

‎​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহলদল নাগরাজ সীমান্তে অবস্থান নেয়। এসময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে মালামালসহ আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার ৮০০ টাকা।

‎​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,