ইরানে হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোয়া মাহফিল নাগরপুরে
নাগরপুর সংবাদদাতাঃ ইরানে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা।
৬ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর নাগরপুর সরকারি কলেজের সামনে, ধর্মপ্রাণ মুসল্লীরা মুসলিম দেশ ইরানে হামলার প্রতিবাদে মানববন্ধন শেষে মুসলিমদের জুলুম নির্যাতন থেকে রক্ষায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে মুসলিমরা।
এছাড়াও বাংলাদেশ সরকার কে ইসরাইল ও আমেরিকা সহ আগ্রা সেই সকল দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জোর দাবি জানায় বক্তারা।
সময় উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের ইমাম, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিরোধী ছাত্র আন্দোলনের আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার তাওহীদি জনতা।




