সারাদেশ

দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসউদুর রহমান ফকির, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুর্গাপুরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শফিকুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাজহারুল ইসলাম।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান। তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
পরে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী উসমান। তিনি রমজানের আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নুরে আলম এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমাদও এ সময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, আব্দুল মজিদ, মামুনুর রশিদ মামুন, হারেছ গনী ঢালী, মুফতি জামাল উদ্দিন খান করিমী, মুহাম্মদ শাহজাহান, সাইফুদ্দিন, মোশাররফ হোসেন, আব্দুল জলিল, রাকিবুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে জিকিরের আমল ও দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার আপ্যায়নের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,