সারাদেশ

পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের চালিতাদহ গ্রাম দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গ্রামের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা হওয়ার কথা থাকলেও তা এখনো থমকে রয়েছে।
স্থানীয়রা জানান, রাস্তাটির প্রায় চার ভাগের তিন ভাগই পুকুরের মাঝ দিয়ে গেছে, ফলে এটি অত্যন্ত সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে গ্রামবাসীর চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
বিশেষ করে কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে অভিযোগ করেন এলাকাবাসী। অথচ এই রাস্তাটিই গ্রামের প্রধান প্রবেশদ্বার এবং প্রায় ৯৮ শতাংশ মানুষ এই পথ ব্যবহার করে যাতায়াত করেন।
এদিকে রাস্তাটির পাশেই একটি নতুন বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমির সঠিক মাপ অনুযায়ী যদি নির্মাণকাজ হয়ে থাকে তবে তাদের আপত্তি নেই। তবে পুকুরের মাঝ দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ এই রাস্তাটি আগে সংস্কার বা প্রশস্ত করা জরুরি ছিল বলে মনে করেন তারা।
এ অবস্থায় দ্রুত রাস্তা সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন চালিতাদহ গ্রামের বাসিন্দারা। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,