সারাদেশ

দেবীগঞ্জে মাদরাসা তামীরুল হায়াতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জের কালীগঞ্জের প্রধানাবাদ এলাকায় অবস্থিত মাদরাসা তা’মীরুল হায়াতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ রবিবার বিকেলে মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ শায়েখ শামসুল আলম বিন মুহাম্মদ।
মাদরাসার পরিচালক আহামাদুল্লাহ বাসির মাদানী দ্বীন প্রতিষ্টার লক্ষ্য নিয়ে মাদরাসা তা’মিরুল হায়াত প্রতিষ্ঠা করেন।
২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০২৩ সাল থেকে বালক বালিকা দুটি শাখায় পাঠদান শুরু হয়। সুনামের সাথে পরিচালিত হয়ে মাদরাসাটিতে ২০২৬ সালে ৪ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে ও ১ জন ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বর্তমানে বালক বালিকা পৃথক শাখায় ১শ ৭০ জন শিক্ষার্থী অধ্যায়নত রয়েছে। বক্তব্য শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
মাদরাসার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মূল বক্তব্য দেন মাদরাসার পরিচালক শায়েখ আহমাদুল্লাহ বাসির মাদানী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি ও জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য আবুল বাশার বসুনিয়া, সাবেক সেনা সদস্য মমিনুল ইসলাম মমিন ও আব্দুল হালিম, লক্ষিরহাট দাখিল মাদরাসার সাবেক সুপার আ ন ম খায়রুল আনাম, দন্ডপাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইবরাহীম খলিল, অভিভাবক আব্দুর রশিদ, সুন্দরদীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হারেছ। পরে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,