সারাদেশ

তাড়াশে চাঁদা দাবির অভিযোগে মামলা, ভেকো গাড়িতে আগুনে ক্ষতি প্রায় ৫০ লাখ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মৌইসুটি বাজারের পশ্চিমে ৬ নম্বর ব্রিজ এলাকায় চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকি এবং ভেকো গাড়িতে অগ্নি সংযোগ  অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে তাড়াশ থানা আমলী আদালত-এ।
মামলার বাদী ইসমাইল হোসেন (৫১) অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ও তার স্বজনদের মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে বাদী ও তার পরিবারের সদস্যরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এর মধ্যে গত রোববার (৮ মার্চ) রাত প্রায় ১০টা ৫০ মিনিটের দিকে মৌইসুটি বাজারের পশ্চিমে ৬ নম্বর ব্রিজ এলাকায় পুকুর খনন কাজে ব্যবহৃত একটি ভেকো (এক্সকাভেটর) গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
মামলায় অভিযুক্ত করা হয়েছে নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজম (৫০) এর ভাই মো. কাজেম (৪৭), পিন্টু (৩০), সোহেল (২৫), সাজিব (২৩) ও আব্দুল কুদ্দুস (৪৫)সহ মোট ৬ জনকে।
এ বিষয়ে তাড়াশ থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, রোববার রাত ১০টা ৫০ মিনিটের দিকে নওগাঁ ইউনিয়নের মৌইসুটি বাজার পশ্চিম ৬ নম্বর ব্রিজের পাশে পুকুর খনন কাজে ব্যবহৃত একটি ভেকো গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। আদালতে একটি মামলা হয়েছে বলে শুনেছেন। অভিযোগ বা মামলা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,