সারাদেশ

অস্ত্রধারী সন্ত্রাসী ‘গলাকাটা বাচা’র‍্যাব-৭, চট্টগ্রামের হাতে আটক

ইসমাইল ইমন চট্টগ্রাম
র‍্যাব-৭, চট্টগ্রাম এর সন্ত্রাস বিরোধী অভিযানে একাধিক মামলার পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ র‍্যাব-৭, চট্টগ্রামের হাতে আটক হয়েছে।
চট্টগ্রাম মহানগরীর একাধিক থানার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে কেন্দ্র করে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আছে এবং বর্তমান সময়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি বিরাজ করছে। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, ভূমি দখলসহ নানা অপরাধ আছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের মতে সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’র সক্রিয়তা এবং অস্ত্র প্রদর্শনের কারণে চট্টগ্রাম মহানগরী ও জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত।
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ০৩ এপ্রিল শুক্রবার আনুমানিক ০২:৪৫ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’(৩৭), পিতা-আব্দুল করিম, সাং-মুক্তিযোদ্ধা কলোনী, আরেফিন নগর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি সাদ্দাম হোসেন প্রকাশ ’গলাকাটা বাচা’ এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডবল মুড়িং, বায়েজিদ বোস্তামি, আকবর শাহ্ এবং সীতাকুন্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ভূমি দখলসহ ০৭টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহনগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,