চুলকাটিতে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের সৌজন্যে কৃষি মেঘা মাঠ দিবস অনুষ্ঠিত
তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ঋষিপাড়ায় ধান চাষী কৃষকদের নিয়ে সুপ্রীম সীডের সৌজন্যে হীরা-৯ ধানের উপর মেঘা কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে ঋষিপাড়ায় মাঠ পর্যায়ের কৃষকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম (বুলু) এর সভাপতিত্বে ও টেরিটরি ম্যানেজার (চিতলমারি) মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজনাল ম্যানেজার কৃষিবিদ মোঃ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার দেবব্রত মন্ডল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুপ্রীম সীডের হীরা-৯ ধানের শীষে ৪০৪টি ধান ধরেছে এবং একটি ধানের শীষের দৈর্ঘ্য ১১ ইঞ্জি। ধানে কোন চিটা নাই এবং উন্নত মানের ফলন হয়েছে।
এ সময় চাষী মোঃ হাফিজুর রহমান বলেন, আমি এবার প্রথম এ ধান চাষ করে সফলতা পেয়েছি। ধানের জাত ও ফলন দুটোই ভালো। আগামীতে আমি হীরা-৯ ধান চাষ করবো এবং আমার আশেপাশে কৃষকরা এই ধান চাষ করতে উদ্বুদ্ধ হয়েছেন।
সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সফল কৃষক হাফিজুর রহমানকে একটি স্প্রে মেশিন প্রদান করেন।
এছাড়াও মাঠ দিবসে এলাকার সকল কৃষকগণ আগামীতে হীরা-৯ ধান চাষ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে ১৫০ জন কৃষকের মাঝে খাবার বিতরণ করা হয়।





