সারাদেশ

মহান মে দিবসে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের বিশাল শ্রমিক সংহতি র‍্যালি অনুষ্ঠিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
“শ্রমিকের অধিকারী উন্নয়নের মূল ভিত্তি””মে দিবস দিচ্ছে ডাক বৈষম্য নিপাত যাক” এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্যতার দাবিতে সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সংহতি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
আয়োজক হাজী আব্দুস সাত্তার জানান, এই র‍্যালি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও ন্যায্যতার পক্ষে এক দৃঢ় অঙ্গীকার। সমাজ, শহর ও দেশ গঠনে শ্রমিকদের অবদানকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই এ আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, শ্রমিকের ঘামেই গড়ে, শ্রমিকের সম্মানেই এগিয়ে যাবে বাংলাদেশ।
শ্রমের মর্যাদা রক্ষা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবিক ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমের সম্মানেই গড়বে আগামীর বাংলাদেশ।
র‍্যালি শেষে ধানবন্ধি মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,