সারাদেশ

নারী পাচারকারী চক্রের কবল থেকে মাদ্রাসা ছাত্রী উদ্ধার, মূলহোতা গ্রেফতার ,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের খপ্পর থেকে এক অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত তানজিমা তাবাচ্ছুম শিমা (২৫)-কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে কক্সবাজার শহরের কলাতলী লাইট হাউস সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে অপহৃত ছাত্রী জান্নাতুল নাঈম (১৩)-কে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্ত শিমাকে আটক করা হয়। অভিযানের সময় চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার সাহারবিল এলাকার প্রবাসী শাহ আলমের মেয়ে এবং স্থানীয় মিজবাউল উলুম মাদ্রাসার ছাত্রী জান্নাতুল নাঈম গত ২৮ এপ্রিল মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।

পরদিন পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫২৯) দায়ের করা হয়।

পরিবারের সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে লক্ষ্যারচর ইউনিয়নের বাসিন্দা শিমাকে কক্সবাজার পর্যটন এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিকভাবে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

তদন্তে উঠে এসেছে, চক্রটি দরিদ্র ও সহজ-সরল কিশোরীদের টার্গেট করে প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে। এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়।

এই ঘটনায় জান্নাতুলকে সমুদ্র সৈকতে ঘুরতে নেওয়া ও স্বর্ণের চেইন দেওয়ার লোভ দেখিয়ে মাদ্রাসার সামনে থেকে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, চক্রটি অপহরণের পর কিশোরীদের যৌন শোষণ ও পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিক্রি বা পাচারের সঙ্গে জড়িত।পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,