সারাদেশ

মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
রাজশাহী পুঠিয়া থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫
র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৭ জুন ২০২৬ তারিখ রাত্র-১৮.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন রাজবাড়ী নামক এলাকায় কিছু সংখ্যক মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। পরবর্তীতে র‍্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক কারবারীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১। মোঃ পাপ্পু রাজ হাসান (৩৫) এবং ২। সম্রাট (২০)’কে গ্রেফতার করে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত মাদক কারবারীদের দেহ তল্লাশী করে তাদের প্যান্টের পকেট হতে ১২৩ পিস সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,