শাহ আব্দুস ছমদ আমানত পর্ষদ ওয়াকফ এস্টেট চট্টগ্রামের মোতোয়াল্লী নির্বাচিত হলেন মোঃ আরশে আজিম (আরিফ)
চট্টগ্রাম প্রতিনিধি
শাহ আব্দুস ছমদ আমানত পর্ষদ ওয়াকফ এস্টেটের অফিসিয়াল মোতোয়াল্লী হিসেবে মোঃ আরশে আজিম (আরিফ) নিয়োগ প্রাপ্ত হয়েছেন।
২৭ জুন ২০২৬ ইং
বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসকের জারিকৃত স্বারক নং ১৬.০২.০০০০.০৩৮.৩২.০০০.২৬/৬১৪( ৩), তারিখ ২৩ জুন ২০২৬ এর আদেশমূলে শাহ আব্দুস ছমদ আমানত পর্ষদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী সংক্রান্ত /বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উক্ত আদেশে পূর্ববর্তী মোতোয়াল্লী মোঃ সেলিমকে অপসারণপূর্বক মোঃ আরশে আজিম আরিফকে অফিসিয়াল মোতোয়াল্লী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। একইসঙ্গে আদেশে বর্ণিত শর্তাবলি, দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন এবং প্রচলিত ওয়াকফ আইন ও বিধি অনুসরণ করে এস্টেটের কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের উক্ত আদেশের আলোকে শাহ আব্দুস ছমদ আমানত পর্ষদ ওয়াকফ এস্টেটের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।





