সারাদেশ

পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও কে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও আফরোজ শাহিন খসরুকে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
৩০ জুন মঙ্গলবার সকালে তেতুঁলিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সাংবাদিকদের সামনে ঘুষ গ্রহনের মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তেতুঁলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে তারা প্রতিবাদ জানান ও ক্ষোভ প্রকাশ করেন।
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
তেতুঁলিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, উপজেলায় যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকুরী করেন তাদের মুখে অত্র উপজেলার মানুষের সুনাম আছে। গত পরশু দিনের ঘটনা আমাদের আতংকিত করেছে।  উর্মি নামের একজন নারীর কে বা কাহারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।
উপজেলার তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারে সংগে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে  ছেলের জন্য কোন দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা আরো জানান, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ চাচ্ছি আমরা।  ইউএনও আফরোজ শাহিন খসরু অত্যন্ত ভালো মানুষ। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এ ধরনের অপবাদ দেয়া হয়েছে। আমাদের ধারনা এ ঘটনার পিছনে কেউ ইন্ধন যোগাচ্ছেন। তিনি ১ বছর ৩ মাস যাবত তেতুঁলিয়া উপজেলায় চাকুরি করা অবস্থায় এমন ঘটনা ঘটেনি। আজ তিনি বদলী হওয়ার খবর প্রকাশ পাওয়ার ৬ দিন পর এ ধরনের অভিযোগ করা হচ্ছে।
প্রায় ঘন্টাব্যাপী প্রতিবাদ শেষে উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা নিজ কার্যালয়ে ফিরে যান।
প্রতিবাদ সমাবেশে পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,