সারাদেশ

মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

হোসাইন মাহমুদ,মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহান্দার আলী মিয়া

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রহিমা খাতুন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মাদারীপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব। স্বাগত বক্তব্য প্রদান করেন মাদারীপুর সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী সরকার

বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের উফশী রোপা আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর ফলে ধানের আবাদ বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ কর্মসূচি সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এ কর্মসূচির বাস্তবায়নে ছিল উপজেলা কৃষি অফিস, মাদারীপুর সদর, মাদারীপুর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,