সারাদেশ

কৃষকদের মাঝে মাদারীপুরে বীজ ও সার বিতরণ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রনোদনার কর্মসুচির আওতায় উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়। বুধবার ১লা জুলাই  সকালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বসে এ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
জানাযায়, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মাদারীপুর ২ আসনের সাংসদ সদস্য জাহান্দার আলী মিয়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. রহিমা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার প্রমুখ।
এ সময় মাদারীপুর সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার ১ হাজার ১০০ জনের প্রতিজনকে   ৫ কেজি রোপা  আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি  এমওপি সার বিতরণ করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,