সারাদেশ

রূপসী নওগাঁর সৌজন্যে রাণীনগরে মাদ্রাসায় কিতাব বিতরণ 

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ এর পক্ষ হতে ঘোষগ্রাম কফিলিয়া হাফেজিয়া মাদ্রাসায় কিতাব বিতরণ করা হয়েছে।
৪ মে রবিবার দুপুরে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমাম হাসানের সভাপতিত্বে মাদ্রাসার ৪০ জন ছাতকে কিতাব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রূপসী নওগাঁর সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান সুজন সহ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’ গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরণ, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরি করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ, দুস্থ ও অসহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচী ও বৃক্ষ রোপণে উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিষ্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচী ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনগুলো ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,