সারাদেশ

ঢাকা ক্যানভাস এ সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত সামছুল আলমের পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী

এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভাটনি খোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. সামছুল আলমের পরিবারের দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি প্রবাসী।
সম্প্রতি টানা তিন দিনের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে পুকুরপাড়ের মাটি ধসে সামছুল আলমের বসতঘরের একাংশ, একটি টয়লেট এবং খাবার পানির নলকূপ পুকুরে তলিয়ে যায়। একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করা সামছুল আলমের পরিবারের পক্ষে আকস্মিক এই ক্ষতি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এ ঘটনার ওপর দৈনিক চাঁদপুর সময়-এ সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে। সংবাদটি দেখে নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি প্রবাসী দ্রুত পরিবারটির পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রবাসীর পাঠানো অনুদানের অর্থে ইতোমধ্যে নতুন করে নলকূপ স্থাপন এবং টয়লেট নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্টরা জানান, অল্প সময়ের মধ্যেই পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হবে।
সময়োপযোগী এই সহায়তায় স্বস্তি ফিরেছে সামছুল আলমের পরিবারে। কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, “প্রবাসী ভাইটি সময়মতো সহযোগিতার হাত না বাড়ালে এত দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব হতো না। মহান আল্লাহ তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ দান করুন।”
স্থানীয় সচেতন মহলও সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তার এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করে এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,