শাহরাস্তিতে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
এইচ এ বাবলু।।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন, এএসআই (নিঃ) বাবুল হোসেন এবং সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে শাহরাস্তি পৌরসভার পশ্চিম সুয়াপাড়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের দক্ষিণ পাশে পশ্চিম উপলতা রাস্তার মাথায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে মো. মিন্টু (৩৮) ও মো. আনোয়ার হোসেন (৪২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিজ নিজ হেফাজত থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মিন্টু বাদিয়া (ডাকবাংলা বাড়ি) এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেন বাদিয়া (কাজী বাড়ি) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪৫, জি আর নং-২৩৮, তারিখ ২৬ জুলাই ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




