সারাদেশ

নাগরপুরে এলজিইডি রাস্তার কাজে ঠিকাদার এর বিরুদ্ধে  অনিয়মের অভিযোগ 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ পাঁচশত মিটার রাস্তা কার্পেটিং এ মাটির পরিবর্তে ছাই এবং ইটের  পোড়ামাটি ও রাবিশ দিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের চামটা মির্জাপুরে রাস্তা নির্মাণ কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।
উপজেলার চামটা থেকে চামটামির্জাপুরের মান্নান ভূইয়ার বাড়ি পর্যন্ত IRDB প্রকল্পের অধীনে ৩ মিটার প্রস্থ, ৫০০ মিটার দৈর্ঘ্যের সড়কটি ৫৪ লাখ ৭০ হাজার টাকার কাজটি মেসার্স কবির ব্রাদার্স ৫১ লাখ ৯৬ হাজার টাকায় করে দেয়ার শর্তে এলজিইডির সাথে চুক্তিবন্ধ হয়। পরে কাজটি কার্যক্রম  নিষিদ্ধ সংগঠন (আওয়ামী লীগ নেতা) খালেকের কাছে বিক্রি করে দেয় মূল ঠিকাদার।
নিষিদ্ধ সংগঠনের নেতা খালেকের বিরুদ্ধে ইট ভাটার ছাই, পোড়ামাটি, রাবিস, দোয়াআশ মাটির সাথে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার দায়সারা ভাবে অর্ধকোটি টাকার এ রাস্তা নির্মান কাজটি করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এভাবে কাজ করা  আমাদের কষ্টের টাকা লুটপাটের সামিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
কাজটি তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা তাহলে  কি তদারকি করছে, মুঠোফোনে কথোপকথনের সময়, মেসার্স কবির ব্রাদার্সের লুতফুল কবির এমনটা জানায়।
এলজিইডি’র উপজেলা ইঞ্জিনিয়ার ইফতেখার সারোয়ার ধ্রুব বলেন, এ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
সঠিক গুনগত মান বজায় রেখে দ্রুত কাজটি সম্পূর্ন  করার আহবান এলাকাবাসীর।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,