সারাদেশ

সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০৪ বোতল ক্ষতিকারক মাদকদ্রব্য স্ক্যাফসহ মোছাঃ রাশেদা টুলু (৬৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবলীজ তাজওয়ার শরীফ ।
গতকাল ৫ আগস্ট (বুধবার) বিকেলে উল্লাপাড়া মডেল থানাধীন পাইকপাড়া মোড় এলাকার একটি চায়ের দোকানের সামনে কাঁচা-পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী এবং মৃত মোকছেদ প্রামানিকের মেয়ে।
র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক র‌্যাব-১২ এর দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য স্ক্যাফ নিজের হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,