সারাদেশ

র‌্যাবের অভিযানের পর মাদক ব্যবসার ক্ষতিপূরণের নামে টাকা আদায়ের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে র‌্যাবের অভিযানের পর ভয়ভীতি দেখিয়ে একটি পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে।
সোমবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাতী পূর্বপাড়া (ঘোনাপাড়া স্কুল) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের দাবি, ওই সময় র‌্যাব-১২-এর একটি দল একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রামগাতী পূর্বপাড়ার আমির হোসেনের বাড়িতে যায়। মামলার আসামি আমির হোসেনের বড় মেয়ের জামাই ও টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী গ্রামের মো. শুকুর আলী বলে জানা গেছে। তবে তাকে বাড়িতে না পেয়ে র‌্যাবের সদস্যরা সেখান থেকে চলে যান।
অভিযোগ রয়েছে, র‌্যাব সদস্যরা চলে যাওয়ার পর রামগাতী এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. মতিন ওরফে ভেজাল মতিন ওই বাড়িতে গিয়ে আমির হোসেনের পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করেন। এ সময় তিনি তাদের উদ্দেশে বলেন, ‘তোদের কারণে আমার মাদক ব্যবসার ক্ষতি হয়েছে, টাকা লস গেছে। সেই টাকার ক্ষতিপূরণ হিসেবে তোরা জরিমানা দিবি।’ পরে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন বলে অভিযোগ।
আমির হোসেনের স্ত্রী মোছা. বেলা বেগম অভিযোগ করে বলেন, টাকা দেওয়ার পরও মতিন তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ভুক্তভোগী পরিবারের পক্ষে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. মতিনের ওরফে ভেজাল মতিন বক্তব্য পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,