সারাদেশ

নাগরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত 

নাগরপুর প্রতিনিধিঃসরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ।
১০-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মূল উদ্দেশ্য।
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়  প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং নতুন কুড়ি স্পোর্ট ২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট)নাগরপুর উপজেলা মিলনায়তনে,উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  লিখন বনিক এ-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার)আসন এর
সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
সিদ্দিকুর রহমান, উপজেলা  বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন,উপজেলা  শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা,স্বেচ্ছাসেবক দলের  যুগ্ন আহবায়ক নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,