শাহরাস্তিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বাবলু:
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাজার রোডের মিয়া বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় রাজিবের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজিব চাঁদপুরের কচুয়া থানাধীন আশ্রাফপুর ইউনিয়নের বড় ভবানীপুর (পুরান বাড়ি) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-১২, তারিখ ১২ আগস্ট ২০২৬; জিআর নং-২৫৫।
পরে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





