সারাদেশ

ক্রাইম জোন বদরখালীতে খুন–১, আহত–৩ সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে পশু চিকিৎসক সাকিব নিহত,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের নবসৃষ্ট মাতামুহুরী উপজেলার বদরখালীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি দায়ের কোপে মেহেদী হাসান সাকিব (২৮) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা ও দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিবের সঙ্গে একই এলাকার কয়েকজনের জুতা চুরির ঘটনা নিয়ে গত ১৪ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ওই বিরোধকে কেন্দ্র করে কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে সাকিবের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মেহেদী হাসান সাকিবকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে সাকিবের বাবা ওয়াজ উদ্দিন এবং দুই ভাই আরফাত ও মোশাররফ করিম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মেহেদী হাসান সাকিবের মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় বাসিন্দারা কাওসার অভিযোগ করেন, এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বাড়ছে। ছোটখাটো বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনাও ঘটছে বলে তার দাবি।

তিনি আরো জানান, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তিনি বদরখালী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান এবং বিশেষ করে র‍্যাবের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,