সারাদেশ

সান্তাহার স্টেশনের নব-নির্মিত ওভার ব্রীজের উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের নব-নির্মিত ফুট ওভার ব্রীজের শুভ উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সাংসদ এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
(২৮ সেপ্টেম্বর) সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম সংলগ্ন ওভার ব্রীজের প্রধান ফটকে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনের পরপরই জন সাধারণের চলা চলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ওভার ব্রীজ।
ফুট ওভার ব্রীজ উদ্বোধন উপলক্ষে জাতীয়তা বাদী রেলওয়ে শ্রমিক দল সান্তাহার শাখার সার্বিক তত্ত্বাবধানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সান্তাহার রেলওয়ে স্টেশনের গ্রেট-১ স্টেশন মাস্টার খাদিজা খাতুনের সভাপতিত্বে এবং ট্রাফিক ইন্সপেক্টর  হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সাংসদ এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন,  সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন।
এছাড়াও অনুষ্ঠানে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূর-এ নবী, সান্তাহার রেলওয়ে শ্রমিক দলের সভাপতি মোঃ বাচ্চু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সান্তাহার পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, আহবায়ক কমিটির এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান টিটু, মোহাম্মদ আলীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,