সারাদেশ

চট্টগ্রামে গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদ এ মিলাদুন্নবী ( সাঃ) অনুষ্ঠিত 

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
গতকাল শুক্রবার, ২ অক্টোবর বাদ মাগরিব হতে চট্টগ্রাম মহানগরীর কদমতলী আবেদীয়া স্কুল গলি গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদ এ মিলাদুন্নবী ( সাঃ) ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ আরমান আলীর সঞ্চানলায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি ( ম.জি.আ), বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খতীব  মোহাম্মদ রবিউল হাসান দায়েম, তানভীর হুসাইন কাদেরী, শায়েক মোহাম্মদ পারভেজ। মিলাদ মাহফিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান ও ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল। এই ছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বাংলা এফ এম ও ঢাকা ক্যানভাস এর নগর প্রতিনিধি আবদুর রহিম, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহমান, মোঃ রাজিব,

হানিফ খান রুবেল, গাউসিয়া কমিটির আবেদীয়া স্কুল ইউনিট এর আশরাফ আলী সাগর, মোঃ জাফর, মাঈন উদ্দীন, মোহাম্মদ রানাসহ গাউসিয়া কমিটির সদস্য এবং অসংখ্য ধর্মপ্রান মানুষ। মিলাদ – কিয়াম শেষে প্রধান মেহমান সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারি (ম.জি.আ) দেশ ও সমাজের শান্তি এবং মঙ্গলকামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,