সারাদেশ

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৩ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যক্তিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর ২০২৬) কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদারের নেতৃত্বে উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় ভ্রাম্যমান আদালতে পরিচালনা করা হয় ।
আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলায় দায়ের করে তিনজনকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদের মধ্যে উপজেলার দড়িসোম এলাকার মৃত মোতালেবের ছেলে মোঃ রাজু আহমেদ(৪০)কে ০৫ হাজার টাকা, একই এলাকার মৃত মোতালিব এর ছেলে চুন্নু মিয়া (৪০) কে ০৩ হাজার টাকা ও দক্ষিণ ভাদাত্তী এলাকার মৃত মাজম আলীর ছেলে মোঃ রেজাউল(৪৫) কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় । তবে এ অভিযানের কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি ।
এ সব মামলার প্রসিকিউটরের দায়িত্ব পালন করে রাষ্ট্রপক্ষ এবং বেঞ্চ সহকারীর দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,