সারাদেশ

দখলকৃত বিএনপি নেতার দোকান সিলগালা

শরীয়তপুরের জাজিরা উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীর হাটের ব্যবসায়ী সোবহান হাজীর দোকান উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর জোরপূর্বক দখলের পর আদালতের নির্দেশে তা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর ৩টায় আদালতের আদেশ পাওয়ার পর জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিতর্কিত দোকানটি বন্ধ করে সিলগালা করে দেন।

স্থানীয় সূত্র ও মামলার বিবরণী থেকে জানা যায়, জাজিরা উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মাদবর কাজীর হাট ডুবিসায়বর বন্দর এলাকার ব্যবসায়ী সোবহান হাজীর মালিকানাধীন একটি দোকানে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। সোবহান হাজী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাতের আঁধারে জোরপূর্বক দোকানটি দখল করে নেওয়া হয়। পরবর্তীতে সোবহান হাজী বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবর চাঁদাবাজি ও জোর দখল মামলায় গ্রেফতার হন এবং দীর্ঘদিন কারাগারে সাজা ভোগ করেন।

সম্প্রতি কারামুক্ত হয়ে সুরুজ মাদবর আদালতের আইন অমান্য করে পুনরায় দোকানটি খুলে ব্যবসা পরিচালনা শুরু করেন। বিষয়টি আদালতে উত্থাপিত হলে আদালতের নির্দেশে প্রশাসনিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, “কার দোকান বা কিসের দোকান—এটা আমার দেখার বিষয় নয়। মহামান্য আদালত আদেশ দিয়েছেন, আমি কেবল আদালতের সেই আদেশ বাস্তবায়ন করতে এসেছি। আদালতের আইন অমান্য করে কেউ যদি পুনরায় এই দোকান খোলার বা তালা ভাঙার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসনের অভিযান চলাকালে কাজীর হাটে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে জনতাকে সরিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সুরুজ মাদবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,