সারাদেশ

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন, সচেতনতা বৃদ্ধির আহ্বান

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ পালন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন। সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত।
এ সময় সাজেদা ফাউন্ডেশনের লে কাউন্সেলর হাফছা খাতুন, আব্বাস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মানসিক সুস্থতার গুরুত্ব, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করার পাশাপাশি মানুষকে প্রয়োজনীয় সেবা গ্রহণে উৎসাহিত করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,