সারাদেশ

সদরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

দীর্ঘ ১৪ বছর পর ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রদলের  ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মোঃ নজরুল কবিরকে আহ্বায়ক, মোঃ তুষার মাহমুদকে সদস্য সচিব এবং মিজানুর রহমান সিনহাকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

সোমবার  (২৬ অক্টোবর)দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তক্রমে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহ্বায়কের স্বাক্ষরে কমিটির কার্যক্রম পরিচালিত হবে বলে অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।
নবগঠিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মশিউর রহমান, রাফিউ ফয়সাল, মশিউর রহমান (মিঠু), সবুজ মল্লিক ও সাজিব মুন্সী।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান সোহেল, বিপ্লব বেপারী, গফফার শিকদার, রাজন খন্দকার, মো. গোলাম নবীন, বিল্লাল মাতুব্বর, মো. রুবেল শেখ, সোহানুর রহমান, পার্থ তালুকদার, রাকিব সরদার, সৈকত হোসেন সিপু, মনির হোসেন ও রিফাত মাহমুদ।

দীর্ঘদিন পর নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ নজরুল কবির ও সদস্য সচিব মোঃ তুষার মাহমুদ বলেন, “বিগত দিনে দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আমরা একসঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আগামী দিনেও উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,