চেম্বার পরিচালক এস এম সাইফুল আলমের বিরুদ্ধে মিথ্যা সংবাদের তীব্র নিন্দা
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ ৩ নভেম্বর, মঙ্গলবার দৈনিক কালবেলাসহ কিছু ভুঁইফোড় নিউজ পোর্টালে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়নের সভাপতি, চট্টগ্রাম চেম্বারের সন্মানিত পরিচালক ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী জনাব এস এম সাইফুল আলম এর বিরুদ্ধে ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে।
উল্লেখ্য, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব এস এম সাইফুল আলম ব্যবসার পাশাপাশি একজন সমাজসেবক, শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে চট্টগ্রামের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ায় কিছু কুচক্রী মহল তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে অর্থের বিনিময়ে তথাকথিত সাংবাদিক নামধারীদের দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। চট্টগ্রাম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েসনের সভাপতি জনাব এস এম সাইফুল আলম নির্বাচিত হওয়ার পর তাঁর কর্মকৌশল ও দক্ষতায় চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দরে বিভিন্ন অনিয়ম দূরীভূত হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ী মহল খুশি হলেও একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে চট্টগ্রামের ব্যবসা -বাণিজ্যকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে উঠেপড়ে লেগেছে যা চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ মেনে নেবে না। আজ সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম চেম্বার পরিচালক জনাব এস এম সাইফুল আলম দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন।





