সারাদেশ

পঞ্চগড়ে মশার বংশবৃদ্ধি বন্ধ করতে যুব উন্নয়নের মশক নিধন অভিযান 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় সপ্তাহব্যাপী যুব দিবসের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মশার বংশবৃদ্ধি বন্ধ করতে মশক নিধন অভিযান পরিচালনা করেছে।
৩ নভেম্বর মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর ও সড়কের বিভিন্ন জায়গার ঝোপঝাড় পরিস্কর করে মশক নিধন অভিযান চালায়। পাশাপাশি জলাবদ্ধতা জায়গা ও নর্দমায় ব্লিচিং পাউডার ছিটানো হয়।
সকালে তারা সড়ক ও অফিসের আশপাশে অপরিছন্ন জায়গাগুলো পরিস্কার পরিছন্নতা করে মশক নিধন অভিযান পরিচালনা করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম আব্দুল মতিন জানান, ডেঙ্গু মশা, এডিস মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন রোগ জীবানুর প্রতিরোধ করতে অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে আশপাশের জায়গাগুলো পরিস্কার পরিছন্নতা করেছি। যাতে ঝোপঝাড়ে মশা বংশবৃদ্ধি করতে না পারে। জলাবন্ধতা জায়গায় ও নর্দমায় ব্লিচিং ছিটানো হয়।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর আশরাফ সিদ্দিক, বিভিন্ন ট্রেডের ইন্সট্রাকটর, যুব উন্নয়ন প্রশিক্ষন নেয়া বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,