সারাদেশ

নবীনগরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বিশাল র‍্যালি, স্মরণকালের জনসমুদ্র

মাজহারুল ইসলাম বাদল, বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।
​আজ রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় নবীনগর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। র‍্যালিটি পৌরসভার জল্লা পার্ক মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিয়াবাদ গোল চত্বরে গিয়ে শেষ হয়।
​এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নৌকা, বাস, সিএনজি, অটোরিকশা ও পায়ে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে র‍্যালিস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত এই র‍্যালিতে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি পুরো এলাকাকে জনসমুদ্রে পরিণত করে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করে জানান, নবীনগরে বিএনপির ইতিহাসে এটি স্মরণকালের অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক র‍্যালি।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামনের সারিতে থেকে র‍্যালির নেতৃত্ব দেন নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
​পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “জাতীয় ঐক্য রক্ষা, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে একসূত্রে গাঁথা থাকতে হবে।” তিনি দলীয় সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,