পঞ্চগড়ে বিজিবির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং যেকোন ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর শনিবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়ন এ আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে। এলাকাবাসিকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং যেকোন ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতামূলক সভা শারিয়ালজোত বিওপিতে অনুষ্ঠিত হয়। এরপর
চেকপোষ্টের মাধ্যমে তল্লাশি করা হয় মাঝিপাড়া বিওপির সামনে বাংলাবান্ধা -তেতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে। এসময় মাঝিপাড়া ও শারিয়ালজোত বিওপির সমস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) পক্ষ থেকে জানানো হয় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রম আরও গতিশীল করার জন্য এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় পঞ্চগড় বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং যেকোন ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড প্রতিরোধে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যাতে কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন। আপনারা এলাকাবাসি একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।
পঞ্চগড় জেলার মধ্যে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অবৈধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে।
আলোচনা, মতবিনিময় ও চেকপোস্ট করার সময় কোম্পানি কমান্ডারসহ এলাকাবাসিরা উপস্থিত ছিলেন।





