সারাদেশ

তিস্তা নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসনের অভিযান, ২২টি নৌকা ও মেশিন ধ্বংস

হযরত আলী বেলাল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল এগারো টা পনেরো মিনিট থেকে উপজেলার ৯নং টেপাখড়িবাড়ি ইউনিয়ন ও ৭নং খালিশাচাপানি ইউনিয়নে এ অভিযান চালানো হয়।তিস্তা নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে ডিমলা উপজেলা প্রশাসনের অভিযান

প্রশাসন সূত্রে জানা গেছে, টেপাখড়িবাড়ি ইউনিয়নে পাথর উত্তোলনে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা ও ৬টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। একই সময়ে খালিশাচাপানি ইউনিয়নে ৫টি শক্তিশালী সিক্স-সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে। সব মিলিয়ে মোট ২২টি নৌকা ও মেশিন বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রওশন কবির। নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬২ জন সদস্য এবং বাংলাদেশ পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। ডিমলা উপজেলা প্রশাসন জানায়, তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী বসতি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এ প্রেক্ষাপটে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং নদী রক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,