সারাদেশ

লালমনিরহাট হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা; যুবক আটক

লুৎফর রহমান,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৭ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে জহুরুল মোল্লা নামে এক যুবককে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার দোয়ানী পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক জহুরুল মোল্লা (২২) বরিশালের আগৌলঝাড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। তিনি গ্রামীন ফোন টাওয়ারের শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জহুরুল মোল্লা গ্রামীন টাওয়ারের একজন শ্রমিক হিসেবে হাতীবান্ধায় কাজ করছেন। এ সুবাধে তিনি ওই শিশুর বাড়িতে প্রায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় যুবক জহুরুল মোল্লা। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে লম্পট জহুরুল মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। নির্যাতিত শিশুকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক জহুরুল মোল্লাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,