সারাদেশ

আত্রাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রোকসানা হ্যাপি। তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সের শিশুরা ১টি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুরা ১টি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, সারা দেশের সাথে মিল রেখে দিনব্যাপী এ উপজেলায় ১৯৩ টি কেন্দ্রে ২৬ হাজার ৬ শত ছিয়ানব্বই শিশুকে টিকা খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনে স্বেচ্ছা সেবি হিসাবে রয়েছেন ৩৮৮ জন। এছাড়া স্বাস্থ্য সহকারী ২১, সিএইচসিপি ২২, পরিবার কল্যান সহকারী ২৪, প্রথম সারির সুপারভাইজার ২৪, প্রথম সারির ফ্যাসিলিটেটর ১৬ জন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,