সারাদেশ

সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ পাচারের সময় আটক-৩

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ পাচারের সময় তিন চোরা কারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যবৃন্দ।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হরিনগর বাজার খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে বনবিভাগ দক্ষিণ কদমতলা ষ্টেশনের কর্মকর্তা সোলায়মান কবীরের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার ছোট ভেটখালী গ্রামের কামাল হোসেন, ভ্যানচালক আকবর হোসেন, হরিনগর গ্রামের রাশিদুল ইসলাম।

এ বিষয়ে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় কদমতলা ষ্টেশন কর্মকর্তা সোলায়মান কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ সহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,