সারাদেশ

টাঙ্গাইলে বাবার জানাজায় অনুপস্থিত ছেলে 

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার জানায় শরিক হত পারলেন না বড় ছেলে।
উপজেলার নিকরাইল ইউনিয়নের ২ বারের নির্বাচিত  চেয়ারম্যান মতিন সরকারের বাবা নলছিয়া ১ নং পুনর্বাসন গ্রামের  অবসরপ্রাপ্ত শিক্ষক,  সমাজ সেবক ও হিতৈষী মাতব্বর  আব্দুর রহমান সরকার মঙ্গলবার (২৫ মার্চ)  বেলা ১১.২০ মিনিটে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহ ……  রাজেউন)  মঙ্গলবার বাদ আছর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
বড় ছেলে আব্দুল মতিন সরকার নিকরাইল ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান  এবং  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ডেবিল হান্ট অপারেশনের কারণে  আত্মগোপনে থাকা বড় ছেলে মতিন সরকার  বাবার জানাজায় শরিক হতে পারলেন না।
মরহুম আব্দুর রহমান সরকারের জানাজা পড়ান মেঝো ছেলে আব্দুল মোনায়েম সরকার।
তাকে মঙ্গলবার বাদ আছর নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজা শেষে তার নিজ গ্রাম নলছিয়া  ১ নং পুনর্বাসন কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।
শিক্ষক, সাংবাদিক,  রাজনৈতিকনেতৃবৃন্দ ও হাজার হাজার গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাজায় অংশ নেয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,