সারাদেশ

কর্ণফুলীতে  ভাড়াকৃত ঘর থেকে ৬ লক্ষ টাকার মূল্যের পাম তেল উদ্ধার 

কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামে কর্ণফুলীর  উপজেলার
শিকালবাহা পাইপের গোড়ায় ভাড়াকৃত একটি ঘর থেকে অভিযান চালিয়ে  ব্যারেল ও বোতলে মজুদকৃত আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের পাম তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ ২ মার্চ (রবিবার) বিকাল ৫ টায় উপজেলার শিকালবাহা পাইপের গোড়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এ অভিযান পরিচালনা করেন।
এইসময় ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ১৮ বছরের নিম্মে কয়েকজন বালককে উক্ত স্থানে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মজুদকৃত তেল শিকলবাহার ৮ নং ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে যা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা জানান,  ভাড়াকৃত একটি ঘর থেকে অভিযান চালিয়ে ব্যারেল ও বোতলে মজুদকৃত আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের পাম তেল উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,