সাইবার অপরাধের অন্ধকারে সচেতনতার আলো জ্বালাচ্ছেন ফেরদৌস তাহসিন
আসাদুল্লাহ হাসান মুসা,বিশেষ প্রতিনিধিঃ- ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে মানুষের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি নীরবে বেড়েছে এক নতুন ধরনের ঝুঁকি-সাইবার অপরাধ। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, মোবাইল ব্যাংকিং, অনলাইন কেনাকাটা কিংবা ব্যক্তিগত ডেটা সংরক্ষণ-সবকিছুই আজ ইন্টারনেটনির্ভর। কিন্তু এই নির্ভরতার সুযোগ নিয়েই প্রতিদিন অসংখ্য মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছে, যার অনেকটাই তারা আগে থেকে বুঝে উঠতে পারে না। […]



