সড়ক সংস্কারে অনিয়ম: ডিসি ও ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের আশ্বাস
মোঃ মিলন আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিনে অনিয়ম প্রত্যক্ষ করার পর জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এলাকাবাসীকে লিখিত অভিযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই প্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। […]



