জাতীয় সারাদেশ

কচুয়ায় ১৪৪ কেজি সৌদি আরবের বরাদ্দকৃত খেজুর বিতরণ

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
​কচুয়ায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মসজিদে সৌদি আরব থেকে বরাদ্দকৃত সরকারি খেজুর বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৫৪টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে এই খেজুর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৪২টি মাদ্রাসা ও এতিমখানা। ১৩ টি উপজেলা সংলগ্ন মসজিদ।
​সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। মোট ১৮ কার্টন থেকে ১৪৪ কেজি খেজুর প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়।
​খেজুর বিতরণকালে কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
​বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আলেম ওলামা দের সাথে আলোচনা সাপেক্ষে স্বচ্ছতার সাথে এই বরাদ্দকৃত খেজুর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে, যা এতিম ও মুসল্লিদের উপকারে আসবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,