কলমাকান্দায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত
কলমাকান্দা,( নেত্রকোনা) প্রতিনিধি
গ্রাহকদের নিরাপদ সেবা নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিং সেবা চালু করেছে পূবালী ব্যাংক। তারই অংশ হিসেবে নেত্রকোনার কলমাকান্দা পূবালী ব্যাংক উপশাখা গ্রাহকদের নিয়ে এ-সংক্রান্ত ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ছিল— ক্যাশলেস লেনদেনের মাধ্যমে টাকা চুরি, ছিনতাইয়ের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে এবং পাশাপাশি সরকারের অতিরিক্ত খরচও হ্রাস পাবে।
সোমবার সকালে কলমাকান্দা পূবালী ব্যাংক উপশাখার হলরুমে আয়োজিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মো. হুমায়ুন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন সৈয়দ আহসানুল ইসলাম, কলমাকান্দা পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক সুব্রত ভৌমিক, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম আলমগীর, লিটু মন্ডল, আব্দুল বারেকসহ কলমাকান্দা পূবালী ব্যাংক উপশাখার সম্মানিত গ্রাহকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন মিয়া ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধার দিক গ্রাহকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, এই লেনদেনের মাধ্যমে গ্রাহকদের অর্থ নিরাপদে লেনদেন করা যায়।
ক্যাম্পেইন চলাকালীন দুই দিন বিনামূল্যে অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি।
আলোচনা সভা শেষে কলমাকান্দা বাজারের প্রধান সড়কে একটি র্যালি অনুষ্ঠিত হয়।




