সারাদেশ

কাজ না করেই কাবিটা প্রকল্পের আড়াই লাখ টাকা আত্মসাৎ

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা তালা উপজেলায় কাজ না করেই গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিটা) প্রকল্পের আড়াই লাখ টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মশিয়ার রহমান উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে দেওয়ানীপাড়া বাজার সংলগ্ন পিচের রাস্তা হতে ওহাবের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কারের জন্য এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, গত চার-পাঁচ বছরে এই রাস্তায় কোনো কাজ হয়নি। রাস্তা সংস্কারের বিষয়ে জানতে চাইলে মশিয়ার মেম্বার তাঁদের বলেছিলেন, টাকা এখনো আসেনি। কিন্তু কোনো কাজ বা নেমপ্লেট ছাড়াই পুরো বিল তুলে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়কে ম্যানেজ করেই এই টাকা উত্তোলন করা হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য মশিয়ার রহমান টাকা তুলে নেওয়ার কথা স্বীকার করে বলেন, আগামীকাল কাজ শুরু করব এবং একদিনের মধ্যে কাজ শেষ করব।তবে আড়াই লাখ টাকার কাজ কীভাবে একদিনে শেষ হবে, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, তিনি কাজ শেষ হয়েছে বলেই জানতেন। যদি কাজ না করে অনিয়ম করা হয়, তবে তিনি নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেবেন বলে আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে, পরে কাজ করে দেওয়া হবে। তবে কাজ শেষের আগেই কেন বিল দেওয়া হলো, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,