সারাদেশ

কালাইয়ে সারের গোডাউনে অনিয়ম ও মাদকবিরোধী অভিযানে জরিমানা ও কারাদণ্ড

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই সার ডিলারকে অর্থদণ্ড এবং একজনকে মাদক সেবনের দায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ ০৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়ন ও মোলামগাড়ী বাজারে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ক্যাশমেমো ব্যবহার না করা, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং স্টক রেজিস্টারে সারের তথ্যে অসংগতি পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় বেগুনগ্রাম ভাই ভাই স্টোর অ্যান্ড ট্রেডার্সের স্বত্বাধিকারী আঃ রহমান আকন্দকে ১০ হাজার এবং মোলামগাড়ী বাজারের সালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী আঃ সালামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ডিলারকে মোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
এদিকে, একই দিনে উপজেলার মোলামগাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাদক সেবন ও ব্যবসার সাথে সম্পৃক্ততার অপরাধে একজনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা এবং পুলিশ বিভাগের সদস্যবৃন্দ।
কালাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সাল আহমেদ বলেন, সারের বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এবং মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,