Uncategorized বিনোদন

‘চিতায় পুড়ে সাধের দেহ’ গানটি নিয়ে আসছে কণ্ঠশিল্পী পায়েল

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টার জয়পুরহাট। 
বাংলা সংগীতের সম্ভাবনাময় কণ্ঠশিল্পী সাজিয়া ইসলাম পায়েল তার ৮ম মৌলিক গান ‘চিতায় পুড়ে সাধের দেহ’ নিয়ে আসছেন সংগীতপ্রেমীদের সামনে।
আগামীকাল বুধবার বিকেল ৪ টায় পায়েলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল (@gaanrajpayel)-এ গানটি ভিডিও আকারে  প্রকাশ করা হবে। গানটিতে মডেল হয়েছেন পায়েল নিজেই।
গানটির গীতিকার বাউল আরেজ আলী, সংগীতায়োজন করেছেন পরিমল মন্ডল এবং ভিডিও নির্মাণ করেছেন আরমান হোসেন। গানটির প্রযোজনায় রয়েছে সামাজিক সংগঠন শেকড়, এবং ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইনফিকো।
‘চিতায় পুড়ে সাধের দেহ’ গানটি আত্মজিজ্ঞাসা, জীবন-মৃত্যুর অনিবার্যতা এবং মানব অস্তিত্বের ক্ষণস্থায়ী প্রকৃতি নিয়ে নির্মিত। শ্মশানঘাট, চিতার আগুন, প্রাণহীন দেহ এবং উড়ে যাওয়া হাওয়ার পাখির প্রতীকী চিত্রকল্পে গানের কথাগুলো রূপ পেয়েছে এক ধ্রুপদী দর্শনে।
শিল্পী পায়েল বলেন, “এই গানটি আমার নিজের গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। আমাদের সবার জীবনই একদিন শেষ হয়ে যায়—কিন্তু আমরা কি সেই অনিবার্যতার জন্য প্রস্তুত? আমি চাই, গানটি মানুষকে কিছু সময়ের জন্য হলেও থমকে দাঁড়াতে বাধ্য করুক, ভাবনার খোরাক জোগাক।”
গানটির ভিডিওতে ব্যবহৃত হয়েছে বাংলার প্রকৃতি, নদী ও শ্মশানঘাটের বাস্তব চিত্র—যা গানের ভাবগত আবহকে আরও দৃঢ় করেছে। নিছক বিনোদন নয়, বরং এই গান হয়ে উঠতে পারে জীবন ও মৃত্যুর মাঝখানে এক আত্মজিজ্ঞাসার আয়না।
প্রযোজনা সংশ্লিষ্টরা মনে করেন, সময়োপযোগী বিষয়বস্তু এবং গীত-সুর-চিত্রায়নের সফল সমন্বয় এই গানটিকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন দেবে।
জাহিদুল ইসলাম জাহিদ
 স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।

মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨