চিরিরবন্দরে সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আখতারুজ্জামান মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শরিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন মাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং দপ্তরগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় বৃদ্ধি করা।
সভায় উপজেলার অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম, কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি তুলে ধরা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ , উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, অফিসার ইনচার্জ ওসি মাহামুদুন্নবী নিজ নিজ দপ্তরের কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করেন।





